শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: জাপানের উত্তর-পূর্বাঞ্চলে গত বুধবার দিবাগত রাতে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত চারজনের মৃত্যু এবং ৯৪ জন আহত হয়েছেন। সমুদ্রের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি- এমনটাই জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পের কারণে মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে জাপান টাইমস জানিয়েছে, ভূমিকম্পটি কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। কম্পনের কারণে রাজধানী টোকিওসহ কয়েকটি অঞ্চলের ২৩ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্প আঘাত হানে।

এর আগে, ২০১১ সালে একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। সেসময় সুনামির কারণে ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় দেখা দিয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain