শিরোনাম :
সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

ছারপোকা মারার ওষুধের গ্যাসে পাঁচজন অসুস্থ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ছারপোকার ওষুধের গ‍্যাসে পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বংশাল সিদ্দিক বাজারের একটি জুতার কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ মোহাম্মদ রিপন, সায়মন, মোহাম্মদ ইয়াছিন, সাব্বির হোসেন ও পবনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এদিকে, পাশের কারখানার মালিক রিপন মিয়া বলেন, ‘বিকেল ৪টার দিকে রফিক মিয়ার জুতার কারখানায় ছারপোকা মারার ট্যাবলেট পানিতে মিশিয়ে ছিটানো হয়। পরে এক ঘণ্টা ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখা হয়। এ সময় ঘরের মধ্যে প্রবেশ নিষেধ থাকলেও কয়েকজন ঢোকে। তখনই তারা অসুস্থ হয়ে পড়ে।’

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘ছারপোকা মারার ওষুধের গ্যাসে অসুস্থ পাঁচজনকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়েছে। তাদের ভর্তির পর বংশাল থানায় বিষয়টি জানানো হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain