শিরোনাম :
বড়লেখায় সাংবাদিক নজরুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৯৮৬ জন বিশ্ববাজারে কমেছে-দেশে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল ‎ সিলেটে মাইক্রোবাস থামাতেই মিললো ২২ লাখ টাকার ইয়াবা

জগন্নাথপুরে প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মোছাব্বির এর বাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে ৩নং মিরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গড়গড়ি গ্রামে। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মোছাব্বির জানান, প্রবাসে যাওয়ার সময় তাদের বাড়ি দেখাশুনার জন্য উনার মায়ের চাচাতো ভাই একই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে নজির উদ্দিনকে দায়িত্ব দিয়ে যান। দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে নজির উদ্দিন গংরা তাদের বাড়ি জোরপূর্বক দখল করে নেয়।
বাড়িটি নিয়ে এলাকায় একাধিক বিচার-সালিশ হয়েছে। এ সব সালিশে ওই বাড়ির মালিকানার রায় প্রবাসীদের পক্ষেই আসে। কিন্তু দখলকারীরা প্রভাবশালী হওয়ায় তারা কোন কিছুই তোয়াক্কা করছে না। প্রবাসীকে দুর্বল করে রাখার জন্য দখলকারীরা প্রবাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার রায় প্রবাসীদের পক্ষে আসে। বিচার শালিসে কাজ না হওয়ায় প্রবাসী আব্দুল মোছাব্বিরের ভাই, এম এ শহিদ জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে ব্যর্থ হয়ে সুনামগঞ্জ আদালতে উচ্ছেদ মামলা করা প্রস্তুতি নিচ্ছেন বলেন জানান তিনি। আব্দুল মোছাব্বির আরোও জানান আমরা যারা নিজের ভিটে মাঠি ছেড়ে নানা সংগ্রামের মধ্য দিয়ে প্রবাসে দুর্বিসহ জীবন কাটাচ্ছি, দেশের অর্থনীতির চাকা সচল রাখছি, তাদের নিরাপত্তায় যেখানে সবার সহযোগীতা করার কথা, সেখানেও আমরা ভরসা পাচ্ছি না। এ সময় তিনি তার সম্পত্তি ও জীবন-জীবীকা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain