শিরোনাম :
সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

জেলা বিএনপির কাউন্সিল স্থগিত : তদন্ত কমিটিকে কেন্দ্রের যে নির্দেশনা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কেন্দ্রের নির্দেশে ঠিক আগের দিন (রবিবার- ২০ মার্চ) স্থগিত করা হয়েছে সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। ভোটার তালিকা সময়মতো প্রকাশ না করায় এমনটি করা হয়েছে- বলছে দলীয় সূত্র।

স্থগিতের পর ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। আগামী ২৭ মার্চের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন কেন্দ্রে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এই সময়ের মধ্যে ভোটার তালিকা যাচাই-বাছাই করবে তদন্ত কমিটি।

 

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনকে। তাঁর সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন- সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কইয়ুম জালালী পংকী, মহানগর বিএনপির সাবেক সভাপতি সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবু রহমান নজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল ওয়াহিদ সোহেল।

আগামীকাল সোমবার (২১ মার্চ) সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিলো। সিলেট আলিয়া মাদরাসা মাঠে সোমবার সকালে সম্মেলন ও দুপুর থেকে কাউন্সিলরদের ভোট প্রদানের সময় নির্ধারণ করেছিলেন নেতৃবৃন্দ। সব ঠিকঠাক থাকলে, সোমবার কাউন্সিলররা গোপন ভোটের মাধ্যমে জেলা বিএনপির শীর্ষ ৩টি পদে নেতা নির্বাচন করতেন।

কিন্তু হঠাৎ করে আগের দিন (রবিবার) দুপুর ১টার দিকে কেন্দ্রের নির্দেশে এই সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain