শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ফুলবাড়ীয়ায় কাঁচি দিয়ে নিজ সন্তানকে জবাই করল মা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাহমুদ নামে এক শিশুকে কাঁচি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই মা’কে আটক করেছে পুলিশ।
উপজেলার পুটিজানা ইউনিয়নের দাওসাও এলাকায় আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। চার বছরের নিহত শিশু মাহমুদ ওই এলাকার নাজমা বেগমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, গত ৫ বছর আগে নাজমা আক্তারের সাথে পাশ্ববর্ত্তী মুক্তাগাছা উপজেলার দাওগাও ইউনিয়নের বালিয়া গ্রামের রমজান আলীর বিয়ে হয়। স্বামী মাদক ও জুয়া খেলায় আসক্ত হওয়ায় ৩ মাসের গর্ভবর্ত্তী অবস্থায় বাবার বাড়ী চলে আসে নাজমা। এরপর থেকে বাবার বাড়ীতেই থাকতেন। তবে, সে মানসিক ভারসাম্যহীন ছিল।
তিনি বলেন, বেলা ১১টার দিকে শিশু মাহমুদ পাশের বাড়ীর উঠানে খেলা করছিল। এসময় মা নাজমা কাঁচি দিয়ে শিশুকে মাটিতে ফেলে কাঁচি দিয়ে গলায় জবাই করে। শিশুর চিৎকারে লোকজন এসে মরদেহ দেখতে পায়। এমতাবস্থায় মা নাজমাকে শিকলে বেঁধে থানায় খবর দেয়।
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুদের মা নাজমা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain