শিরোনাম :
দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী ভোরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের-আহত ২০ জন সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের শান্তি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করার মধ্য দিয়ে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।

সোমবার সিলেট নগরীর বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে শিববাড়ী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছেন।

আরিফুল হক চৌধুরী বলেন, অতীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে নগরবাসীর কাছ থেকে আমি যে স্নেহ, ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন, তা আমার কাছে অত্যন্ত মূল্যবান। সিলেটের পাশাপাশি কোম্পানীগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, সিলেটসহ সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের মাধ্যমে এ সম্প্রীতিকে আরও সমৃদ্ধ করাই হোক সবার অঙ্গীকার। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে নিজের, দলের ও সরকারের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সাদেক হোসেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, দর্শনার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain