শিরোনাম :
সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

সিলেট জেলা বিএনপির কাউন্সিলের তারিখ পুনঃনির্ধারণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: গত সোমবার (২১ মার্চ) সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা থাকলেও ঠিক আগের দিন কেন্দ্র থে‌কে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। পরবর্তীতে সৃষ্টি হয় একের পর নাটকীয় পরিস্থিতির।

ভোটার তালিকা নিয়ে কেন্দ্রের অস্বচ্ছতার প্রশ্ন তোলা, ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন, ‘কেন্দ্রের চাপে’ কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী সিলেট সিটি করপোরেশরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা প্রত্যহার এবং নমিনেশন যাচাই-বাছাই করে একেবারে শেষ মুহুর্তে দুই প্রার্থী অবৈধ ঘোষণা করাসহ পরিস্থিতি নানা নাটকীয় মোড় নেয়।

 

তবে সবকিছু ছাপিয়ে অবশেষে আজ (বৃহস্পতিবার- ২৪ মার্চ) কাউন্সিল ও সম্মেলনের পুনঃতারিখ নির্ধারণ করেছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী ২৯ মার্চ (মঙ্গলবার) জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যারাত সাড়ে ৭টায় সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

তিনি জানান, সম্মেলন ও কাউন্সিলের জায়গা পরিবর্তন হয়নি। অর্থাৎ- সিলেট আলিয়া মাদরাসা মাঠেই হবে তা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ।

এবারের কাউন্সিলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তবে কেন্দ্রের একরকম চাপে তিনি গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain