শিরোনাম :
গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টারের খাদ্য সামগ্রী বিতরণ জাতীয়তাবাদী শ্রমিক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মদন মোহন কলেজ ছাত্রদলের অসহায়দের মাঝে ইফতার বিতরণে-কয়েস লোদী সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১

নতুন বউয়ের জন্য কেনাকাটায় গিয়ে ফিরলেন লাশ হয়ে

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিয়ে হয়েছে মাত্র দুই দিন আগে। তাই নতুন বউয়ের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন ব্যবসায়ী জসিম কাজী। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরতে হলো তাকে। আকালে ঝড়ে গেলে নতুন জীবনের স্বপ্ন।

শুক্রবার (২৫ মার্চ) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় মোটর সাইকেল ও মাটি বহনকারী ট্রলির সংঘর্ষে জসিম কাজী নিহত হন। এতে আহত হয়েছেন আরও একজন।

 

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজগর আলী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত ব্যবসায়ী জসিম কাজী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফলসি নিজামকান্দি গ্রামের মৃত ওদুদ কাজীর ছেলে।

আজগর আলী জানান, এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেল করে গোপালগঞ্জ শহর থেকে নিজ বাড়ি কাশিয়ানী উপজেলার ফলসি নিজামকান্দি গ্রামে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি চন্দ্রদিঘলীয়ায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি মাটি বহনকারী ট্রলির সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ব্যবসায়ী জসিম কাজী নিহত হন ও অপর আরোহী গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। তবে চালক ঘাতক ট্রলিসহ পালিয়ে গেছে বলেও জানান সহকারী উপ-পরিদর্শক আজগর আলী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain