শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে মির্জা ফখরুলদের বাধা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতাদের বাধা দিয়েছে পুলিশ। আজ রোববার দুপুর ১টায় নগরের ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানের বিপ্লব স্তম্ভে ফুল দিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রের উদ্দেশে রওনা দেন বিএনপির নেতারা। কিন্তু ২ নম্বর গেট মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশের বাধার মুখে বিএনপি মহাসচিব গাড়ি থেকে নেমে আসেন। এ সময় তার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের কথা-কাটাকাটি হয়। শেষ পর্যন্ত আর যেতে পারেননি।

এদিকে, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে পুলিশ কাউকে সেখানে কর্মসূচি পালন করার অনুমতি দেয়নি। এখন বিএনপি কালুরঘাট বেতার কেন্দ্রের পরিবর্তে নগরের পলোগ্রাউন্ডে সমাবেশ করবে।

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা কালুরঘাট বেতার কেন্দ্রে ফুল দিতে যেতে চেয়েছিলেন। এ কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই সেখানে শ্রদ্ধা জানানোর জন্য যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি। পুলিশ তাদের কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে দেয়নি, যা দুঃখজনক।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানিয়েছেন, বিএনপির নির্ধারিত কর্মসূচি ছিল বিপ্লব উদ্যানে ফুল দেওয়া। তারা সেটি দিয়েছে। এরপর তাদের আরেকটি নির্ধারিত কর্মসূচি হচ্ছে পলোগ্রাউন্ডে সমাবেশ। কিন্তু তারা বিপ্লব উদ্যানে ফুল দিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিল, কিন্তু সেটির জন্য অনুমতি নেই।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain