শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ শান্তিরক্ষী নিহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে এক মিশনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গতকাল মঙ্গলবার ৮ জন শান্তিরক্ষী সেনা নিহত হয়েছেন। নিহতরা সবাই দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত ও প্রাণহানির এই ঘটনা ঘটে। ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

জানা গেছে, বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মনুস্কো নামে শান্তিরক্ষার এই মিশনে নিহত সেনাদের মধ্যে ৬ জন পাকিস্তানি এবং বাকি ২ জন রাশিয়া ও সার্বিয়ার শান্তিরক্ষী। শান্তিরক্ষীদের মৃতদেহ উদ্ধার করে গোমায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আটজনের সবাই মারা গেছেন। একইসঙ্গে নিহত পাইলট ও ক্রুদের নামও প্রকাশ করেছে তারা। পাকিস্তান ২০১১ সাল থেকে কঙ্গোতে জাতিসংঘ মিশনে একটি বিমান চলাচল ইউনিট মোতায়েন রেখেছে বলেও জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain