শিরোনাম :
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

হবিগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ::: হবিগঞ্জ শহরের যশেরআব্দায় এলাকায় মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাই রনির চাপাতির এলোপাতাড়ি কুপে মনির হোসেন (২২) নামে ছোট ভাই খুন হয়েছে। সোমবার রাত সাড়ে ৯ টায় গরুবাজার খোঁয়াই বাঁধে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। নিহত মনির হোসেন পেশায় একজন কসাই। সে বিভিন্ন অনুষ্ঠানে গরু জবাই করে জীবিকা নির্বাহ করত।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরের বড় ভাই মাদকাসক্ত রনি মিয়া মাদকাসক্ত। মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রনি গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ হাসপাতালে ছুটে যান। তার উপস্থিতিতে সদর থানার এসআই লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন,‘ তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি-না তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত রনিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে’।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain