শিরোনাম :
সীতাকুণ্ডে লরি চাপায় নারীসহ নিহত ৫ অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর টোকিওতে যৌথ সংবাদ সম্মেলন সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি কার্যক্রম গ্রহণের আহ্বান-গণদাবি পরিষদ পর্তুগাল শাখার ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২ জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রাহমান মাছ ধরতে মানুষের ঢল-ধলাই নদীতে পলো বাওয়া উৎসব

ভারতের তিন কাশির সিরাপে জাতিসংঘের সতর্কতা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ::: জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) ১ থেকে ৫ বছর বয়সি শিশুদের জন্য তৈরি ভারতের তিনটি কাশির সিরাপের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই তিন কাশির সিরাপে ডায়াথিলিন গ্লাইকোলের উপস্থিতি নির্ধারিত বা অনুমোদিত মাত্রার চেয়ে ৫০০ গুণ বেশি।

এই তিনটি কাশির সিরাপ হলো ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যালের তৈরি কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের তৈরি সিরাপ রেসপিফরেশ টিআর এবং শেপ ফার্মার তৈরি সিরাপ রিলাইফ।

এই সিরাপগুলোতে ডায়াথিলিন গ্লাইকোল নামের একটি রাসায়নিকের অস্বাভাবিক উপস্থিতির কারণেই এই সতর্কবার্তা দিয়েছে ডব্লিউএইচও। শিশুদের কাশির সিরাপ তৈরির জন্য ডায়াথিলিন গ্লাইকোল একটি প্রয়োজনীয় রাসায়নিক, তবে কোনো সিরাপে যদি অনুমোদিত বা নির্দিষ্ট মাত্রার বেশি ডায়াথিলিন গ্লাইকোল ব্যবহার করা হয়, তাহলে তা রীতিমতো বিষে পরিণত হয়।

গত আগস্টে ভারতে শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ডরিফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে ১৭ শিশুর। এর আগে ২০২৩ সালে অপর এক ভারতীয় কোম্পানির সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ার ১৪১ শিশুর মৃত্যু হয়।

ভারতের ওষুধের মান নিয়ন্ত্রণ বিষয়ক সরকারি প্রতিষ্ঠান সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিসসিও) কর্মকর্তারা জানিয়েছেন, ডব্লিউএইচও’র সতর্কবর্তা সম্পর্কে তারা ওয়াবিহাল এবং এই সতর্কবার্তাকে আমলে নিয়ে ওষুধের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর ও নিখুঁত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তারা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain