শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে পিকআপের চাপায় নিহত ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপের চাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের কালিহাতী বাসস্ট্যান্ডের আর এস পাইলট স্কুলের সামনে এ দুর্ঘটনা হয়।

 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর দুইজনকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের অটোচালক রমজান আলী ও বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের মোছা. রীনা।
আর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কালিহাতী পৌরসভার চামুরিয়া গ্রামের মো. ইদ্রিস, উত্তর বঙ্গের রৌমারী গ্রামের মোছা. লতা, লালমনিরহাটের ভবেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হামিদপুরগামী পিকআপটি অটোকে চাপায় দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন।
তিনি আরও জানান, পিকআপ রেখে চালক তখনই পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain