শিরোনাম :
জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা!

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: রাশিয়ায় একটি তেলক্ষেত্রে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। তাদের দাবি, ইউক্রেনীয় হেলিকপ্টার ২৫ মাইল রুশ ভূখণ্ডে প্রবেশ করে ওই তেল স্থাপনায় হামলা চালায়। শহরটির আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ এ অভিযোগ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে গ্ল্যাডকভ বলেন, শুক্রবার (১ এপ্রিল) সকালে ইউক্রেনের দুইটি হেলিকপ্টার থেকে চালানো হামলায় তেলের গুদামে আগুন লেগে গেছে। এ হামলায় দুইজন আহত হয়েছেন।

 

তবে তাদের কারও অবস্থা গুরুতর নয়। গভর্নর আরও জানান, আশপাশ থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে এবং দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। দুই দিন আগেও এ অঞ্চলের অস্ত্র গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যদিও ইউক্রেন এখন পর্যন্ত কোনো হামলারই দায় স্বীকার করেনি। রাশিয়ার বেলগরদ শহরটি ইউক্রেনের সীমান্তে অবস্থিত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain