শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

জগন্নাথপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ শুক্রবার (১ এপ্রিল) ধর্ষিতার পিতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় সায়েক মিয়া (৩২) নামে এক সিএনজি অটোরিকশাচালককে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, স্হানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী (১১) শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে একটি মাছের খামারে কাজে থাকা পিতার খুঁজে যান। সেখানে সিএনজি অটোরিকশা ধোয়ার কাজে থাকা উপজেলার বড়ফেচি গ্রামের ইন্তাজ মিয়ার ছেলে সায়েক মিয়া তাকে জোরপূর্বক ফার্মের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় জগন্নাথপুর থানায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে। পরে ওই স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) সুশংকর পাল -কে জানান, অভিযুক্ত অটোরিকশা ড্রাইভারকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain