শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

টিপ পরছোস ক্যান’ কটূক্তি করা সেই কনস্টেবল পুলিশি হেফাজতে

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় এক শিক্ষককে হেনস্তার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে শনাক্ত করে হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার সাথে জড়িত হিসেবে এক কনস্টেবলকে শনাক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শিক্ষক যে জিডি করেছিলেন, তার যথাযথ তদন্ত হবে।

 

আটক ব্যক্তির নাম নাজমুল তারেক। তিনি ডিএমপির প্রটেকশন ডিভিশনে কর্মরত।

 

টিপ পরায় পুলিশের হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়ে ঢাকার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার শনিবার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশের পোশাক পরা একজনের বিরুদ্ধে ‘ইভটিজিং’ এবং ‘প্রাণনাশের চেষ্টা’র অভিযোগ করা হয় ওই জিডিতে।

রোববার জাতীয় সংসদ অধিবেশনেও ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে। জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। কপালে টিপ পরায় ঢাকায় এক নারী শিক্ষককে হেনস্থা করার অভিযোগ উঠেছে যে পুলিশ সদস্যের বিরুদ্ধে, দ্রুত তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain