শিরোনাম :
সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে অভিযানে এক্সক্যাভেটর ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা সিলেট গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা থেকে গ্রেফতার-বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী বাছিত হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে (২৭) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, বাছিত হত্যা মামলার আসামিদের গ্রেফতারে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম সাড়াশি অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (২৪ এপ্রিল) ঢাকার গুলশানের বারিধারা এলাকা হতে মামলার প্রধান আসামি সুমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সুমন মিয়া উপজেলার টেংরা গ্রামের টিলাবাড়ীর মৃত নামর মিয়ার ছেলে। এর আগে গত ১৯ এপ্রিল রাতে মামলার ২নং আসামি তোরন মিয়ার ছেলে ফারুক মিয়াকে মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে মো. লুৎফর রহমান বলেন, সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে গত ১৫ এপ্রিল রাতে টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে আব্দুল বাছিত প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় ১৭ এপ্রিল বাছিতের বড় ভাই বাদী হয়ে ৫ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা দায়ের করেন। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।সূ্ত্র: সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain