শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

কিশোরগঞ্জে মজুদ রাখা ২০০ লিটার তেল উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: কিশোরগঞ্জের হোসেনপুরে সদর বাজারে একটি প্রতিষ্ঠান থেকে মজুদ করা ২০০ লিটার তেল উদ্ধার করে আগের দামে ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়েছে।
গতকাল বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

হোসেনপুর পৌর বাজারের হনুমানতলায় মের্সাস বদরুল ইসলাম নামক প্রতিষ্ঠানে মজুদ করা ২০০ লিটার তেল পায় ভ্রাম্যমান আদালত। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার জরিমানা এবং মজুদ করা তেল আগের দামে উপস্থিত ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।
এ ছাড়া রিয়া স্টোরে অনুমোদনহীন পণ্য পাওয়ায় আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।
কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain