শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

হবিগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৯৮৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ::হবিগঞ্জের নবীগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম নাহিদ (৩০) নামের এক লম্পটের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ দন্ডাদেশ দেন। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় নাহিদকে।

 

এদিকে, দোষী প্রমাণিত না হওয়ায় অন্য আসামি আনসার মিয়ার স্ত্রী রিনা বেগমকে বেখসুর খালাস দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, স্পেশাল পিপি এডভোকেট মোঃ মোস্তুফা মিয়া। আসামি পক্ষে ছিলেন শহিদুল ইসলাম।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে পেশকার মো. ফজলু মিয়া জানান, ২০১৮ সালের ১৬ জুলাই নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের ১৫ বছরের স্কুল পড়ুয়া মেয়ে রাত ১টার দিকে ঘরে ঘুমিয়ে পড়লে একই গ্রামের মৃত ওয়াব উল্লার পুত্র ফ্লেক্সিলোড ব্যবসায়ী নুরুল ইসলাম নাহিদ কৌশলে প্রবেশ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে তার বাড়িতে ধর্ষণ করে। আর এতে সহযোগিতা করে রিনা বেগম। এক পর্যায়ে নুরুল ইসলাম পালিয়ে যায়। পরের দিন কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গোলজার মিয়া বাদি হয়ে ওইদিনই নবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করলে পুলিশ নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। দীর্ঘদিন কারাবাস করার পর উচ্চ আদালত থেকে জামিনে এসে পলাতক হয়। তদন্ত শেষে ২০১৯ সালের ৮ এপ্রিল গোপলার বাজার ফাঁড়ির ইনচার্জ শামস উদ্দিন খান আদালতে চার্জশীট দেন নাহিদ ও রিনাকে আসামি করে। স্বাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন। রায়ের সময় নাহিদ পলাতক এবং রিনা আদালতে হাজির ছিলো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain