শিরোনাম :
একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের ৫ম বারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে সিলেট শাহজালাল (র.) মাজারের টাকা প্রবারণা: ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র‌্যালী ভারত যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

হিউম্যান রিলিফ ফাউন্ডেশন ইউ.কে এর খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলার জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় বন্যা কবলিত অসহায় শতাধিক পরিবারের মাঝে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০) মে সকাল ১১টায় বন্যায় কবলিত জৈন্তাপুর উপজেলার খরিল নেজামুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গনে অসহায় ৫০ জন পরিবারের মাঝে এবং বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলার রাঙ্গাহাটি এলাকায় আরো ৫০জন পবিরারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের মহতি কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে তারা। এভাবে আরো অসহায় মানুষের মাঝে দূর্যোগ মুহুর্তে ত্রাণ সামগ্রী অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, আর.ডব্লিউ.ডি.ও সংস্থার নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা, একাউন্টস অফিসার মো. মহসিন রেজা, এইচ.আর.এফ. সংস্থার প্রতিনিধি বাবুল কুমার সিংহ ও জাহিদুল ইসলাম রশীদ। এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও মেম্বারগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain