শিরোনাম :
সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের

পাবনায় বাস উল্টে নিহত ২, আহত ১৫

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলায় এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ আহত যাত্রীদের।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার মোর্শেদা বেগম (৭০)।

 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে পাবনায় যাচ্ছিল মুহাম্মদ এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের আতাইকুলার মধুপুর গোরস্তানের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। গুরুতর আহত অন্তত ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধুপুর হাইওয়ে পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বাসের আহত যাত্রীরা পুলিশকে অভিযোগ করেন, বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও শোনেননি তিনি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain