শিরোনাম :
সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক

অটোরিকশা ছিনতাই করতে কিশোরকে গলা কেটে হত্যা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: গাজীপুরে দুখু মিয়া (১৪) নামের এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে শ্রীপুরের নগর হাওলা গ্রামের নির্জন সড়ক থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। অটোরিকশা ছিনতাই করতে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কিশোর দুখু মিয়া সুনামগঞ্জ জেলার দোয়া বাজার থানা এলাকার জাবেদ মিয়ার ছেলে। সে শ্রীপুরের একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাফর হোসেন জানান, গতকাল রাতে অটোরিকশা চালক দুখুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain