শিরোনাম :
সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেটে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ জুন, ২০২২
  • ৮৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এর মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। আজ ৬ জুন সোমবার ভোর ৫টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- পূর্ব সাতজনি গ্রামের জুবের আহমদ, তার স্ত্রী সুমি বেগম, তাদের পাঁচ বছরের শিশু সন্তান শফি আহমদ ও ওই পরিবারের সদস্য মাওলানা রফিক আহমদের স্ত্রী সামিরা বেগম। হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান।

স্থানীয় সূত্র জানায়, সাতজনি গ্রামে পাহাড় কেটে অনেকেই বাড়িঘর নির্মাণ করেন। এর মধ্যে ওই পরিবারও পাহাড় কেটে বাড়ি করেন। গেল কয়েকদিন ধরে টানা বর্ষনের কারণে পাহাড় ধসে একটি কাঁচাঘরের উপর মাটি পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই ওই ঘরের বাসিন্দা একই পরিবারের চারজন নিহত হন। আহতাবস্থায় স্থানীয়রা ৬ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পাহাড় ধসে চারজন নিহতের কথা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ পরিচালক মো. মনিরুজ্জামান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain