শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

শান্তিগঞ্জে হাওরে নৌকাডুবিতে নিহত ১, আহত ৪

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সালদিঘা হাওরে ইট বোঝাই নৌকাডুবিতে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় নৌকায় থাকা আরো ৪ জন প্রাণে বাঁচলেও তারা গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২ টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সালদিঘা নামক হাওরে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ঝন্টু দাস (৫০)। তিনি উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী (সৈয়দপুর) পুর গ্রামের মৃত সুরেন্দ্র দাসের ছেলে এবং পেশায় একজন দিনমজুর। অন্যান্য আহতরা হলেন সিচনী (সৈয়দপুর) গ্রামের আবিদ আলীর ছেলে ইসরাইল (২০), একই গ্রামের তৈইমুছ আলীর ছেলে নুর আলীম (২০), মৃত হরমন দাসের ছেলে হরিধন দাশ (৫৫) ও মৃত নবদ্বীপ দাসের ছেলে পিন্টু দাস (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুন) সকাল ১১ টায় সিচনী গোলাম রব্বানী ইট ভাটা হতে নিহত ঝন্টু দাস সহ তাহার সঙ্গীয় পিন্টু দাস, হরিদন দাস, নুর আলীম ও ইসরাইল আলীগণ নৌকায় ইট বোঝাই করে সলফ গ্রামে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা দেন। দুপুর সাড়ে ১২ টায় হাওরে প্রচণ্ড ঝড় শুরু হলে তাহাদের ইট বোঝাই নৌকা দরগাপাশা ইউনিয়নের সালদিঘা নামক হাওরে ঝড়েরর কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় নিহত ঝন্টু দাস পানির নীচে তলিয়ে গেলেও সাথে থাকা অপর সঙ্গীয় পিন্টু দাস, হরিদন দাস, নুর আলীম ও ইসরাইল আলী পার্শ্ববর্তী পানি উন্নয়ন বোর্ডের বেরী বাঁধে আশ্রয় নেন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিকাল-৩ টায় ডুবে যাওয়া ঝন্টু দাসের লাশ পানির নীচ থেকে উদ্ধার করেন।

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তত করা হয়েছে। পরবর্তীতে আইগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain