শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রতিদিন শতকোটি টাকা লোকসান দিচ্ছে। বিপিসির লোকসান কে নেবে?’

প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রাহকরা কোনো চাপে পড়ুক সরকার তা চায় না। এই সময়ে মূল্য সমন্বয় করব কিনা, সেটা আগে ভাবতে হবে। এ নিয়ে কাজ করছে সরকার। গ্রাহকের জন্য যেন দাম সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়টি আগে দেখা হবে।’

আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘সরকার চায় দক্ষিণাঞ্চলে মানুষের ভাগ্য উন্নয়ন করতে। পায়রা বন্দর শুধু একটা বন্দর নয়, পায়রা কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ চলছে। ওই অঞ্চলের চেহারা বদলে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য সারা দেশে কানেকটিভিটি দরকার। সারা দেশে কানেকটিভিটি করতে কাজ করে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু দিয়ে গ্যাস সঞ্চালন লাইন নেওয়া হয়েছে। অন্যদিকে, ভোলার গ্যাস কীভাবে বরিশাল হয়ে পটুয়াখালী নেওয়া যায় সে লক্ষ্যে কাজ চলছে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিপিএমআই রেক্টর মো. মহসিন চৌধুরী, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিডিবির সাবেক সদস্য প্রকৌশলী আনোয়ারুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain