শিরোনাম :
সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যানশূন্য, নাগরিক সেবা ব্যাহত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস বড়লেখায় সাংবাদিক নজরুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী

বন্যায়-সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে ১১৬

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সারা দেশে চলমান বন্যায় মৃতে সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। গত ১৭ মে থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এ সংখ্যক মানুষ বন্যার কারণে মারা গেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি ৬৩ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

আজ মঙ্গলবার সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ মে থেকে আজ মঙ্গলবার পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, সিলেট বিভাগে ৬৩ জন, ঢাকা বিভাগে ১ জনসহ মোট ১১৬ জনের মৃত্যু হয়।

এতে আরও বলা হয়েছে, গতকাল সোমবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে ১৬ হাজার ৪০৭ জন আক্রান্ত থাকলেও মঙ্গলবার তা বেড়ে ১৬ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫৪৭ জন। এতে মৃত্যু হয়েছে একজনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৭৫৪ জন। এ ক্ষেত্রে কারও মৃত্যু হয়নি।

একই সময়ে বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন, যাদের মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ২০ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৮৯ জনের।

জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ৪ জুলাইয়ের মধ্যে এ জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ জেলায় ছয়জন ও মৌলভীবাজারে মৃত্যু হয়েছে ১০ জনের। নেত্রকোনায় ১৮ জন ও জামালপুরে মৃত্যু হয়েছে ৯ জনের। ময়মনসিংহে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শেরপুরে মারা গেছেন সাতজন, কুড়িগ্রাম পাঁচজন ও লালমনিরহাটে সাতজন, টাঙ্গাইলে একজন মারা গেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain