শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

বিয়ানীবাজারে সড়কে মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের বিয়ানীবাজারে ঔষধ কোম্পানির গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আসাদুজ্জামান মুন্না (২২)। তিনি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল আরোহী ছিলেন।

মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় সিলেট-বিয়ানীবাজার সড়কের আব্দুল্লাহপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না উপজেলার শেওলা ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কের বৈরাগীবাজার এলাকার আব্দুল্লাহপুর অংশে বিপরীতগামী একটি ঔষধ কোম্পানির গাড়ির সঙ্গে নিহত মুন্নার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটারসাইকেল আরোহী মুন্না মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। পরবর্তীতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়। তার দাফনও সম্পন্ন হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain