শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

ব্যারিষ্টার সুমনের উদ্যোগে জকিগঞ্জে শতাধিক পরিবারে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর উদ্যোগে দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, ত্রাণ ও আর্থিক সহযোগিতার ধারাবাহিকতায় ৫ম ধাপে সিলেটের জকিগঞ্জে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। ব্যারিষ্টার সুমনের ত্রাণ কার্যক্রমের সম্নয়ক ও প্রকল্প পরিচালক মো. আহসান হাবীবের তত্তাবধানে শুক্রবার (২২ জুলাই) জকিগঞ্জের সুলতান পুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের নূরানী মাদ্রাসায় পানিবন্দি শতাধিক পরিবারকে চিকিৎিসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মাহতাব আহমদ লস্কর ও স্বাস্থ্যকর্মী সেফা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সুলতান পুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান (মুজিব মেম্বার),জকিগঞ্জ থানার এ এস আই লব কূমার, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্নাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ডা. মাহতাব আহমদ লস্কর জানান, জকিগঞ্জে শতাধিক পরিবারের শিশুসহ বড়দের জ্বর, ডায়রিয়া এবং পানিবাহিত নানা রোগের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।
ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ত্রাণ কার্যক্রমের সম্নয়ক ও প্রকল্প পরিচালক মো. আহসান হাবীব জানান, সিলেট ও সুনামগঞ্জে বন্যার শুরু থেকে বন্যার্তদের সহযোগিতা করা হচ্ছে। ইতিপূর্বে সিলেট ও সুনামগঞ্জের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ত্রাণ সহায়তা প্রদান, শুকনো খাবার বিতরণসহ নানা ধরণের সহযোগিতা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট ও সুনামগঞ্জের প্রত্যেক উপজেলার ইউনিয়নগুলোতে গুরুত্ব বুজে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain