শিরোনাম :
সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক

আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, সহকর্মী আটক

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আব্দুল কুদ্দুস (৪০) নামের এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে ঘিওর উপজেলা পরিষদ চত্বরের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মো. শাহিনুর ইসলাম (২৭) নামের আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

নিহত আনসার সদস্য আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকোড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, উপজেলা আনসার কার্যালয় থেকে আটক শাহিন ও নিহত কুদ্দুসের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। আজ ভোরের দিকে শাহিনুর কুদ্দুসকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিক বিভিন্ন আলামত সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. শাহিনুরকে উপজেলা আনসার কার্যালয় থেকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যার বিষয়ে আটক আনসার সদস্য শাহিনুর ইসলাম প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন। নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে এবং একটি হত্যা মামলা করা হবে বলেও জানান ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain