শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন জুয়া বন্ধে ব্যবস্থা গ্রহণে সংসদীয় কমিটির সুপারিশ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশে অনলাইনে জুয়া খেলার প্রবণতা বাড়ছে। তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা বন্ধ করতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সঙ্গে আলোচনার মাধ্যমে বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সদস্য জুয়েল আরেং বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যম থেকে আমরা তথ্য পেয়েছি আমাদের তরুণ ও যুব সমাজের অনেকই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। এগুলো কতটুকু সত্য। যদি সত্য হয়, তাহলে এর থেকে তাদের ফেরাতে করণীয় ঠিক করতে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

বৈঠকে খুলনা শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে দ্রুত আন্তর্জাতিক ম্যাচ ফেরাতে এবং দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার মাঝে রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া ব্যাডমিন্টনের মান আরও বৃদ্ধি করতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধাপে টুর্নামেন্ট আয়োজনের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ গ্রহণ করেন কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আবদুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং এবং জাকিয়া তাবাসসুম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain