শিরোনাম :
সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

চলন্ত বাসে ছাত্রী নিপীড়নের ঘটনায় চালকের সহকারী গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানীতে চলন্ত বাসে এক ছাত্রীকে নিপীড়নের ঘটনায় চালকের পর সেই সহকারীকে আটক করেছে পুলিশ। গ্রেফতার সহকারীর নাম কাওসার আহম্মেদ (৩০)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে সাভারের আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে রাজধানীতে চলন্ত বাসে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় বাসচালকের সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আগের দিন একই এলাকা থেকে বাসটির চালককে গ্রেফতার করা হয়েছিল।

আজিমপুরের বাসায় ফেরার উদ্দেশ্যে এক ছাত্রী গত রোববার রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডি থেকে বিকাশ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে উঠে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে একপর্যায়ে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। সব যাত্রী নেমে যাওয়ায় পর বাসটিতে ওই ছাত্রী একাই ছিলেন। তখন বাসের লাইট বন্ধ করে চালকের সহকারী ওই ছাত্রীর ওপর চড়াও হন। এ সময় ওই ছাত্রী চিৎকার শুরু করেন। তিনি বাস থামাতে বললেও চালক শোনেননি। একপর্যায়ে ওই ছাত্রী চলন্ত বাস থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন।

ঘটনাটি তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দেন ভুক্তভোগী ছাত্রী। সেটি ছড়িয়ে পড়লে লালবাগ থানা–পুলিশ এ বিষয়ে তৎপর হয়। এ ঘটনায় লালবাগ থানায় একটি মামলা হয়েছে।

পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে বিকাশ পরিবহনের বাসটি শনাক্ত করা হয়। বুধবার বাসচালককে গ্রেফতারের পর বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তার সহকারীকেও।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain