শিরোনাম :
মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন

সিলেটে মোমেন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পররাষ্ট্রমন্ত্রী ড. একে এম আবদুল মোমেন এমপ ’র নামে প্রতিষ্ঠিত মোমেন ফাউন্ডেশন সিলেটবাসীর সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারি, বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষে পাশে দাঁড়ায় এ সংগঠনটি। এর ধারাবাহিকতায় নগরীর ৯নং ওয়ার্ডস্থ আখালিয়াবাজার এবং ধানুহাঠারপার পাড় এলাকায় অসহায়, গরীব ও দুঃখী মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সদস্যরা সিলেট নগরীর ৯ নং ওয়ার্ডের প্রায় আড়াই শতাধিক লোকজনকে চিকিৎসা সেবা প্রদান করেন।

মঙ্গলবার (২আগস্ট) সকাল থেকে সিলেট নগরীর ৯নং ওয়ার্ডস্থ আখালিয়া পূর্বাশা যুব কল্যাণ সংস্থার সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান এর সভাপতিত্বে ও ওয়ার্ড সচিব পিন্টু আহমদ সিলেট সিটি করর্পোরেশন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার মুরব্বি আক্রম আলী, ফরহাদ বক্স, জাতীয় মহিলা সংস্থার সিলেটের চেয়ারম্যান হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, পূর্বাশা যুব কল্যাণ সংস্থার সভাপতি আবিদুর রহমান অহি, এলাহি যুব কল্যাণ সংস্থার সভাপতি আবু তাহের লাল, এলাকার মুরব্বিয়ান, আব্দুল মালেক,ফজর আলী, আব্দুর রউফ, হেলাল আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain