শিরোনাম :
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা সিলেটে দুর্ধর্ষ ডাকাত রাজু গ্রেপ্তার সিলেটে সুরমার তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে খন্দকার মুক্তাদির হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

মহাখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানীর মহাখালীতে রাস্তা পার হওয়ার সময় বিকাশ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে মহাখালী ফ্লাইওভারের ঢালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআই আব্দুল আজিজ মোল্লা থাকতেন উত্তরার আবদুল্লাহপুরে। ঢাকার মহাখালী ট্রাফিক বক্সে তিনি দায়িত্ব পালন করছিলেন।
গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আজিজ রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় কাকলীর দিকে যাওয়া বাসটি আজিজকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আজিজকে প্রথমে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকাশ পরিবহনের বাসটি তাৎক্ষণিকভাবে জব্দ করে পরে চালক মো. সুজন আলীকে (৪৪) আবদুল্লাহপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে বনানী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
এএসআই আব্দুল আজিজ মোল্লার বাড়ি জয়পুরহাটে। তার তিন ছেলে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain