শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

বিমানবন্দর সম্প্রসারণে বড়শালার নয়াবাজার, বিপাকে ববসায়ীরা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের বিমানবন্দর এলাকাধীন বড়শালার নয়াবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। পূর্বের দেয়া নোটিশ অনুযায়ী শনিবার (২০ আগস্ট) সকালে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিরক্ষা বিভাগ থেকে সিভিল এভিয়েশন এই জায়গা পেয়েছে। তাই নিজেদের সম্পত্তি রক্ষায় নয়াবাজার এলাকায় পূর্বনোটিশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এছাড়া এই জায়গা সীমানাপ্রাচীর নির্মাণেরও পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, নোটিস প্রাপ্তির পর কিছুটা সময় চেয়েছিলেন ব্যবসায়ীরা , যাতে তারা দোকানের মালামাল সরাতে ও নিজেদের বকেয়া টাকা তুলতে পারেন সেজন্য। সেই সময় না পাওয়ায় নিজেদের হতাশার কথা জানিয়েছেন তারা।

প্রাপ্ত তথ্যে জানা যায়, স্বাধীনতা যুদ্ধের প্রায় দুই বছর পর থেকে বড়শালা নয়াবাজার চালু হয়। বাজারে শত শত দোকান রয়েছে। বাজারের কাঁচাবাজারের যে অংশ, সেটি সদর উপজেলা প্রশাসন থেকে প্রতি বছর লিজ দেওয়া হয়। এর বাইরে, বাজারের বাকি অংশের মালিকানা প্রতিরক্ষা বিভাগের। ব্যবসায়ীরা সেখান থেকে ইজারা নিয়ে বাজার পরিচালনা করতেন।

সম্প্রতি বাজারের ওই জায়গার নিয়ন্ত্রণভার প্রতিরক্ষা বিভাগ থেকে পায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এরপর এই জায়গা ওসমানী বিমানবন্দরের আওতায় নিতে বাজারে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় তারা। বিষয়টি বাজারের ব্যবসায়ী সমিতিকে জানানো হয়। ব্যবসায়ীরা নিজেদের মালামাল সরিয়ে নিতে এবং বকেয়া টাকা তোলার সুযোগ পেতে কিছুটা সময় চেয়েছিলেন। গত বৃহস্পতিবার বাজারে তারা সমাবেশও করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain