শিরোনাম :
সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির সিলেট শাহজালাল মাজারের দানবাক্সের টাকা কার কাছে থাকবে? আগে কোথায় যেতো? পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

শাবির সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

শাবি :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের জন্য নির্মিত সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সৈয়দ মুজতবা আলীর ভ্রাতুষ্পুত্র সৈয়দ রুহুল আমীন।

স্বাগত বক্তব্য দেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন। এ সময় অন্যান্যের মধ্যে সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন।

সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট জানিয়েছেন, গত শনিবার থেকে হলের বর্ধিতাংশে নতুন শিক্ষার্থীদের সিট বরাদ্দ কার্যক্রম শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে। আগামীকাল শনিবার থেকে হলে শিক্ষার্থীরা ওঠতে পারবেন।

হলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ, ইন্টারনেট, নিরাপদ পানিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। হলের সৌন্দর্য বর্ধনে চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain