শিরোনাম :
সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যানশূন্য, নাগরিক সেবা ব্যাহত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস বড়লেখায় সাংবাদিক নজরুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

গণতান্ত্রিক আন্দোলন ছাড়া মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়: রাজেকুজ্জামান রতন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: গণতান্ত্রিক আন্দোলন ছাড়া গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার এবং ভোটাধিকার কোনাটাই রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সিলেটে বাসদ ৯নং জোনের শিক্ষা শিবিরে আলোচনাকালে কমরেড রাজেকুজ্জামান রতন উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, বাজার দরের সাথে সংগতি রেখে শ্রমিকদের মজুরি পুনঃ নির্ধারণ, কৃষি উৎপাদনের খরচ কমানো, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, শিক্ষা উপকরণের দাম কমানোর দাবি জানান।

কমরেড রতন আরও বলেন, আন্তর্জাতিক বাজারের অজুহাত দেখিয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে পরিবহনভাড়া সহ প্রয়োজনীয় জিনিসপত্র মূল্য বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে।

তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর এবং নতুন কোন অজুহাতে যেন বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো না হয় সেই দাবি জানান।

কমরেড রতন, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্টার আন্দোলন শক্তিশালী করার জন্য সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক দল সমুহের প্রতি আহবান জানান।

সিলেট জিন্দাবাজারস্থ ইমজা মিলনায়তনে সকাল ১১ টাকা থেকে শুরু হওয়া শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন বাসদ ৯ নং জোনের সমন্বয়ক আবু জাফর।

শিক্ষা শিবিরে আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস, মৌলভীবাজার জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, হবিগঞ্জ জেলা সদস্য নুরুল হুদা চৌধুরী শিবলীসহ সিলেট বিভাগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain