শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

সুনামগঞ্জে যুবদল নেতাকর্মীদের সাথে পুলিশের হাতাহাতি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: : সুনামগঞ্জে যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।

সংগঠনের নেতা শহিদুল ইসলাম শাওনকে হত্যা ও সারাদেশে নেতা কর্মীদের ওপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সুনামগঞ্জে যুবদল নেতা কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।

এসময় যুবদল নেতা কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে।

জেলা যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সেখান থেকে শহরের আলফাত স্কয়ারের দিকে যেতে চাইলে খামারখাল এলাকায় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে নেতা কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে খামারখাল এলাকায় সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।

জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কায়েস, জ্যেষ্ঠ সহ সভাপতি আমিনুর রশিদ আমিন, সহ সভাপতি আমানুল হক রাসেল, সহ সভাপতি সুহেল মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালাচান, অ্যাডভোকেট কামাল হোসেন, নূর আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পুলিশ দিয়ে বাধা দিয়ে ঠেকানো যাবে না। রাজপথে থেকেই সকল অন্যায় নিপীড়নের জবাব দেবে যুবদল নেতা কর্মীরা।’

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain