শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ

সিলেটে এশিয়া কাপ : শিরোপায় চোখ টাইগ্রেসদের

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আগামীকাল শনিবার সকাল নয়টায় বাংলাদেশ ও থাইল্যান্ড মধ্যকার খেলা দিয়ে ৮ম নারী এশিয়া কাপের শুভ সূচনা হচ্ছে। উদ্বোধনী খেলার আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে দুই দল। এদিন দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

 

তিনি বলেন- ‘এবার দরকার শিরোপা ভালো খেলার সময় কিন্তু এখন ইতোমধ্যে শেষ। যেহেতু ট্রফি আমাদের ছিল, সুতরাং চেষ্টা করবো ট্রফিটা যেন আমাদেরই থাকে আর ভালো ক্রিকেট কিন্তু আমরা খেলছি। এমন তো না যে আমরা ভালো ক্রিকেট খেলছি না।’

 

‘তো ক্রিকেট তো অবশ্যই…ভালো ক্রিকেট খেললে ট্রফি আমাদের ঘরে আসবে। সব মিলিয়ে লক্ষ্য ভালো ক্রিকেট খেলার এবং ট্রফি ধরে রাখার।’

 

টুর্নামেন্টের আগে কী চ্যালেঞ্জ দেখেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘চ্যালেঞ্জ বলতে এখানে শুধু এটাই থাকবে যে আমরা সব সময়ই বলি আমরা যে ম্যাচগুলো জিতি, সেখানে পুরো দলের অবদান দরকার হয়। ব্যক্তিগতভাবে একজন খেলোয়াড় অনেক বেশি ভালো খেলার পর কোন ম্যাচ জিতেছি তা কিন্তু হয়নি।’

 

‘দেখা যাচ্ছে যে সবার ছোট ছোট অবদান থাকে সে ম্যাচগুলো আমরা জিতেছি। সুতরাং চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, আমাদের পক্ষ থেকে সেটাই থাকবে যে আমরা সবাই মিলে যে ম্যাচে পারফর্ম করতে পারব, না করতে পারাটাই থাকবে চ্যালেঞ্জ। সবাই মিলে একসাথে কন্টিবিউট করাই থাকবে চ্যালেঞ্জ।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain