শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

শ্রীমঙ্গলে কুমারী পূজা সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রঘুনাথপুর কালীবাড়িতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার কুমারি রুপের পূজা। আজ সোমবার সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপি পূজায় মৌলভীবাজার জেলা তথা সিলেট বিভাগের হাজারো দর্শনার্থীর সমাগম হয় রঘুনাথপুর কালী মন্দিরে।

 

এবার কুমারী মাতার আসনে বসেছিলেন শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের জামসি গ্রামের নুপুর চক্রবর্তীর মেয়ে নন্দিনী চক্রবর্তী অর্পা। নন্দিনী শ্রীমঙ্গল জামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

 

এবারের কুমারী মাতা পূজিত হন দেবী দুর্গার রুদ্রাণী রূপে। পূজায় পুরোহিত্য করেন অসিত ভট্টাচার্য ও কমলাপদ চক্রবর্তী।

 

আয়োজক কমিটির সভাপতি সুনীল বৈদ্য শচী জানান, রঘুনাথপুর কালীবাড়িতে এটি ১৫ তম কুমারী পূজার আয়োজন। প্রতিবছরের ন্যায় এবছর শান্তিপূর্ণভাবে কুমারী পূজা সম্পন্ন হয়েছে। পূজা শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা সভা।

 

সভায় অধ্যক্ষ নিখিল ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য দেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেব ও জহর তরফদার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain