শিরোনাম :
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির সিলেট শাহজালাল মাজারের দানবাক্সের টাকা কার কাছে থাকবে? আগে কোথায় যেতো? পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গাজীপুরে সিলেটি যুবকের ‘রহস্যজনক’ মৃত্যু, হাসপাতালের রিপোর্টে ‘লুকোচুরি’!

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঢাকার গাজীপুরে জকিগঞ্জের মোর্শেদ আলম (৩২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মোর্শেদ সিলেটের জকিগঞ্জের কাজলসার ইউপির পশ্চিম গোটারগ্রামের করইমুড়া মোকামবাড়ির মৃত মোস্তফা উদ্দিন মস্তু মিয়ার ছোট ছেলে।

বুধবার রাত ৯টার দিকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন হাসপাতালে তার মৃত্যু ঘটে বলে জানায় তার পরিবারিক সূত্র। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় মোর্শেদ আলমের বড় ভাই মামুনুর রশীদ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মোর্শেদের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গাজীপুরে একটি মোবাইল কোম্পানিতে চাকরি করতেন। সেখানে স্ত্রী নিয়ে বসবাস করতেন। বুধবার সন্ধ্যায় মোর্শেদ আলম বাসা থেকে স্বাভাবিকভাবে বের হয়ে যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে একজন কল করে জানান- মোর্শেদ হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানে গিয়ে স্ত্রী মোর্শেদকে মৃত দেখতে পান।

নিহতের বড় ভাই মামুনুর রশীদ জানান- ময়না তদন্ত শেষে লাশ গ্রহণ করে পরিবারের লোকজন জকিগঞ্জের পথে রওয়ানা হয়েছেন।

মামুনুর রশীদের অভিযোগ- তার রহস্যজনক মৃত্যুকে হাসপাতাল কর্তৃপক্ষ আত্মহত্যায় মৃত্যু বলে রিপোর্ট দিয়েছে। পরিবারের লোকজন রিপোর্ট গ্রহণ করেননি। পরে পুলিশ ও সেখানকার সাংবাদিকদের সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষ ‘হাসপাতালে মৃত্যু হয়েছে’ এটি উল্লেখ করে রিপোর্ট পরিবর্তন করে দিয়েছে। এর বেশি কিছু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে না।

তিনি আরও জানান, বুধবার রাত ৯টার দিকে মোর্শেদ আলমের মোবাইল থেকে তার কাছে একজন কল করে জানান- মোর্শেদ আলম অসুস্থ হয়ে গাজীপুর শহীদ তাজ উদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই খবর পেয়েই মোর্শেদ আলমের স্ত্রীকে তিনি জানান। মোর্শেদের স্ত্রী দ্রুত হাসপাতালে গিয়ে স্বামীকে মৃত দেখেন। কীভাবে মোর্শেদ আলমের মৃত্যু হয়েছে সেই তথ্য জানতে পারেননি। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain