শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে যুবলীগের চেয়ারম্যান-সম্পাদক, বিমানবন্দরে অভ্যর্থনা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে এসেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। রোববার (৯ অক্টোবর) বিকেলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা।

এসময় তাঁদের অভ্যর্থনা জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা ছাড়াও সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার প্রমুখ।

জানা যায়-বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাজার জিয়ারত ও চৌহাট্টা পয়েন্ট হয়ে লামাবাজার ভিআইপি রোড হয়ে কাজিরবাজার সেতু দিয়ে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। যাত্রাপথে বিভিন্ন স্থানে যুবলীগের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হবে।

উল্লেখ্য, সোমবার (১০ অক্টোবর) মৌলভীবাজারে ও মঙ্গলবার (১১ অক্টোবর) হবিগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন শেখ ফজলে শামস পরশ ও মো. মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain