শিরোনাম :
সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

মিথ্যা অপবাদ দিয়ে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মেয়েজামাইয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে কুলসুম বেওয়া (৭০) নামে এক বৃদ্ধাকে গাছে বেঁধে দুই যুবক নির্যাতন করেছেন। গতকাল মঙ্গলবার আনুমানিক রাত ৮টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার পমপাথুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর অভিযুক্ত দুই যুবক একই এলাকার আলম হোসেনের ছেলে রতন আলী ও উজ্জল হোসেনের ছেলে বকুল হোসেন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

নির্যাতনের শিকার বৃদ্ধা কুলসুম বেওয়া ওই এলাকার মৃত সুরত আলীর স্ত্রী। তার চার মেয়ের সবার বিয়ে হয়ে গেছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বৃদ্ধা কুলসুম বেওয়ার মেজো মেয়ে রাহেলা বিয়ের পর থেকে মায়ের বাড়িতেই বসবাস করেন। গতকাল সন্ধ্যার পর সন্তানসম্ভবা ছোট বোনকে হাসপাতালে দেখতে যান রাহেলা। বৃদ্ধা মায়ের জ্বর থাকায় হাসপাতালে যেতে পারেননি।

অন্যদিকে, রাতে রাহেলার স্বামী কাশেম বাড়িতে ফিরে শাশুড়িকে অসুস্থ অবস্থায় দেখে ওষুধ কিনতে বাজারে যান। ওষুধ কিনে বাড়ি ফিরে কাশেম শাশুড়ির ঘরে ঢুকলে বাইরে থেকে প্রতিবেশী রতন ও বকুল চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তারা জামাইয়ের সঙ্গে কুলসুম বেওয়ার অবৈধ সম্পর্কের মিথ্যা অপবাদ দেন। এক পর্যায়ে তারা কাসেমকে মারধর ও বৃদ্ধা কুলসুমকে টেনেহিঁচড়ে বাইরে এনে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালান।

এ বিষয়ে কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধা কুলসুম বলেন, ‘রতন ও বকুল আমাকে টেনেহিঁচড়ে কাঁদাপানির মধ্যে নিয়ে যায়। এরপর একটি ডাবগাছের সঙ্গে আমাকে রশি দিয়ে বেঁধে রাখে এবং মারধর করে। ব্যক্তিগত শত্রুতার কারণে তারা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করেছে।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধা ও তার জামাইকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই যুবক পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain