শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বামৈ গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ইসহাক মিয়া (৭০) নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আর অন্তত ১৫ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইসহাক মিয়া ওই গ্রামের মৃত হাজী রহমান মিয়ার পুত্র। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বামৈ পূর্ব গ্রামের শের আলী মেম্বার ও শাহ আলম গোলাপের মধ্যে দীর্ঘদিন যাবত একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইসাক মিয়া নামে এক ব্যক্তি সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টাকালে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া বলেন- ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain