অনুসন্ধান ডেস্ক ::: ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর তিনি দেশে ফিরে আসায় স্থানীয় যুবদল ও বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই সময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব কে বিমানবন্দর থেকে বের হওয়ার পর শত শত মোটরসাইকেলের এই বহর তাঁকে প্রটোকল দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসায় নিয়ে আসে। ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চু এর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক মোঃসামছুল ইসলাম ও রাজন আহমদ সাদ্দামের পরিচালনায়,
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের ১ম যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, বিশেষ অতিথি হিমাবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জেইন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির হোসেন মুহিন,সাবেক শিশু বিষয়ক সম্পাদক জেলা বিএনপি ও বৃহত্তর নতুন বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি দেলোয়ার হোসেন জয়।
এসময় উপস্থিত ছিলেন,সিলেট মহানগর যুবদল সহ সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ , সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এস এম সেফুল, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনাম আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের জালালাবাদ থানা শাখার আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম,
৩৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আলী হোসেন, ৩৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য তৈমুর রাজা , কাহির মিয়া, আব্দুস সাত্তার , সিলেট মহানগর যুবদল নেতা রাজা মিয়া, সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক হাসান আহমেদ, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমদ, স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর এর নেতা হেলাল আহমদ, চান্দি আলা খলাপাড়া বড় বাড়ি সমাজ কল্যাণ সংস্থা সভাপতি লাহিন আহমদ, জালালাবাদ থানা যুবদল নেতা কয়েস আহমদ , মানিক আহমেদ, এয়ারপোর্ট থানা যুবদল নেতা রায়হান আহমদ সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।