শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদানে-পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সরকারের উদ্দেশ্য ভালো। সরকার জনগণের ভালো চায়। মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন সব করছি আমরা। তবে দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই। সুদের ঋণ বাড়তেই আছে। আমাদের সাবধান হতে হবে, ঋণের ক্ষেত্রে অপচয়ের ক্ষেত্রেও।
মন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ জনগণের সরকার। উন্নয়নের সরকার। আওয়ামীলীগ অযথা কথাবার্তা বলে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। দেশের সর্বত্রই উন্নয়নের যে জোয়ার উঠেছে তা টিকিয়ে রাখতে হবে। আমি বিশ্বাস করি দেশের মানুষের উন্নয়নের সরকারের সাথে ছিল, আছে আগামীতেও থাকবে।
৬ নভেম্বর রবিবার নরওয়েজিয়ান মিনিস্ট্রি অফ ফরেন এ্যাফেয়ার্স এর আর্থিক সহযোগিতায় উত্তরণ ও এনআরসি’র উদ্যোগে সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক সহায়তা প্রকল্পের আওতায় শান্তিগঞ্জ উপজেলায় পুর্ববীরগাঁও এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের আশ্রয় পুর্নবাসনে জন্য মোবাইল ব্যাংকিং (নগদ) এর মাধ্যমে ১০,০০০ টাকার মধ্যে ৫ হাজার টাকা করে নগদ অর্থ টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ নুর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী, পূর্ববীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, সচিব মোঃ সুহাগ আহমেদ মিজানুর, মহিলা সদস্য মোছাঃ জাহানারা বেগম, মোছাঃ সুফিয়া বেগম, মোছাঃ লুতফা বেগম, মেম্বার সদস্য জুবায়েল আহমদ, বাচিত মিয়া, সাইমুদ্দিন আহমেদ, পাশা আহমেদ, মাসুম আহমেদ, রুজেল আহমেদ, রুকন আহমেদ, মনির আহমেদ, দিদার আহমেদ।
এছাড়াও উত্তরণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ নিজামুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার রাবেয়া খাতুন ও পার্থ কুমার দে এবং ফিল্ড ফ্যাসিলিটেটর ম্যানেজার উন্নতি রানী ও ফয়সল আহমেদ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain