শিরোনাম :
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী

নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় সমর্থন ও এলাকাবাসীর সমর্থন পেতে মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়। নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ইউপি নির্বাচন, প্রার্থী বাছাই, এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিনকে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে সমর্থনের বিষয়ে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর পক্ষ থেকে সমর্থন জানানো হয়। একই সঙ্গে তাকে দলীয় সমর্থন দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা বলেন, এম এ মতিনের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগের বিষয় বিবেচনায় নিয়ে আগামী ইউপি নির্বাচনে তাকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।

সভায় উপজেলা বিএনপির সহসভাপতি বশির আহমদ, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলকাছ মিয়া, মতিউর রহমান, মজর আলী, আং নুর, কৃষক দলের সভাপতি আফতাব আলী, উপজেলা বিএনপির সদস্য আমির উদ্দিন, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা নজমুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain