শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ঘটনায় অপমৃত্যুর মামলা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর পাঠানটুলাবাসায় স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার ঘটনায় মামলা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া তাদের লাশের সোমবার (০৭ নভেম্বর) ময়নাতদন্ত শেষ।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান সোমবার (০৭ নভেম্বর) বলেন, ‘রোববার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। আজ ময়নাতদন্ত পরে লাশ তাদের পরিবারে হস্থান্তর করা হয়।
তিনি বলেন, ‘এ ব্যাপারে পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করেছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।’

জানা যায়, রোববার (০৬ নভেম্বর) সিলেট নগরীর পাঠানটুলাবাসার একটি কক্ষ থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তাদের লাশ। নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের নির্ণয় দাসের মেয়ে শিপা দাস ও একই গ্রামের রুকুনি তালুকাদেরর ছেলে রিপন তালুকদার।

তারা পল্লবী আবাসিক এলাকার ধীরেন্দ্র দের ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এই দম্পতির দুই বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে। রিপন একটি বিস্কুট কোম্পানিতে সেলসম্যান হিসেবে কমর্রত ছিলেন। এই দম্পতি ওই বাসায় প্রায় সাত মাস ধরে বসবাস করছিলেন।

রোববার সকাল ৯টার দিকে ওই ঘরের মধ্যে শিশুর কান্না শুনতে পান প্রতিবেশীরা। বাইরে থেকে তখন ডাকাডাকি করে রিপন ও শিপার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানানো হয় জালালাবাদ থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে পৃথক কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ওই ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লিখা আছে, ‘আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো।’তবে চিরকুটটি শিপা নাকি রিপন লিখেছেন, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain