শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেটে অসামাজিক কার্যকলাপের দায়ে মহিলাসহ ৭ জন গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে অসামাজিক কার্যকলাপে (পতিতাবৃত্তি) জড়িত থাকার অপরাধে ২ জন পুরুষ ও ৫ জন মহিলা গ্রেফতার করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানা সূত্রে জানা যায়, (৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে দক্ষিণ সুরমা থানা এলাকার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলের ২য় তলার ১১১ ও ১০৮ নং কক্ষে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুয়াইন পূর্বপাড়ার আব্দুল খালিক এর ছেলে গিয়াস উদ্দিন (৪৪)। গিয়াস দক্ষিণ সুরমা তিতাস আবাসিক হোটেলের ম্যানেজার। বি-বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার মীরপুর এলাকার মৃত সাহেব আলীর ছেলে মো: হেবজু মিয়া (৩০), নারায়নগঞ্জ আড়াইহাজার উপজেলার চৌধুরী পাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে আমেনা আক্তার বিউটি (২৬), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার রাজাপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে জাহানারা বেগম (২৬), চাঁদপুর জেলার নিতাইগঞ্জ উপজেলার চাঁদপুর পুরানবাজার মাঝিবাড়ি এলাকার রেশমি আক্তার (২৪), নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিবপুর, আইডিয়াল কলেজের পিছন এলাকার ইউনুছ মিয়ার ছেলে ইসমা বেগম (২০), নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিবপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে, আয়েশা বেগমের বাড়ীর মৃত সবুজ মিয়ার মেয়ে সালমা বেগম (২০)।
অভিযানকালে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে দেহ ব্যবসার কাজে ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ (সং/২০১৩)এর ১১/১২/১৩ ধারায় মামলা নং-১১ দায়ের করা হয়েছে।

এসএমপি, সিলেট দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain