শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

জাফলং ও শ্রীপুর পাথর কোয়ারী পরিদর্শনে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: দীর্ঘদিন যাবত পরিবেশবাদী সংগঠন ও খনিজ মন্ত্রানালয়ের আইনী জটিলতায় বন্ধ থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছনাকান্দি ও জৈন্তাপুর উপজেলার শ্রীপুরসহ সবকটি পাথর কোয়ারী সচল করার লক্ষে সরজমিন পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তাগণ। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের প্রেরিত সিনিয়র সচিব বরাবর সিলেট বিভাগের বন্ধ থাকা সকল পাথর কুয়ারী ব্যবস্থাপনা ও হালনাগাদের প্রেক্ষিতে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি টিম পরিদর্শনে আসেন। পরে সকাল ১১ টায় উক্ত প্রতিনিধি দল জাফলং পাথর কোয়ারী, বিকেল ৩টায় বিছনাকান্দি পাথর কোয়ারী পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন, সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-টু অনুবিভাগের যুগ্মসচিব মো নায়েব আলী, বি,এম,ডি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান, জি এম বি ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মিজানুর রহমান, পরিবেশ উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভুমি) তানভীর হোসেন ও রীপা মনি দেবীসহ প্রশাসনের পদস্থ অন্যান্য কর্মকর্তা। পরিদর্শনে আসা প্রতিনিধি দলের সদস্যরা ভূমি জরীপ ম্যাপ অনুসারে পায়ে হেটে স্পট সমুহ তারা ঘুরে দেখেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain