শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

সিলেটে মাদ্রাসা মাঠে বিএনপির সমাবেশের মঞ্চ প্রস্তুত হচ্ছে

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সমাবেশস্থল নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কাজ শুরু করেছেন শ্রমিকেরা। ১৯ নভেম্বর এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

গণসমাবেশ কেন্দ্র করে সিলেটে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সমাবেশ সফল করতে কয়েক সপ্তাহ ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুতি বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।

সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ভরে গেছে। মাঠের এক পাশে জড়ো করা হয়েছে বাঁশ ও কাঠ। ৩০ জন শ্রমিক সেখানে কাজ করছেন।

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, মঞ্চ নির্মাণ কিংবা অন্য কোনো প্রচার-প্রচারণায় পুলিশ কোনো বাধা দেয়নি। বিএনপির নেতা-কর্মীরা গণসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি শুরু করেছেন। মঞ্চ নির্মাণকাজ শুরু হয়েছে।

এখন পর্যন্ত চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে বিএনপির পাঁচটি বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফরিদপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain